জাতীয়

ঘূর্ণিঝড় আম্পান যেভাবে অতিক্রম করল

নিজস্ব প্রতিবেদক:

সাগরের প্রায় ৫ হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃতি ছিলো ঘূর্ণিঝড় আম্পান । আঘাতের লক্ষ্যবস্তু ছিল ভারত ও বাংলাদেশের বিশাল উপকূল। বাতাসের গতি ও ঢেউয়ের তীব্রতা সবদিক থেকেই বিরল এক ঘূর্ণিঝড় ছিলো সুপার সাইক্লোন আম্পান। কিন্তু এই শক্তিধর আম্পানকেও হার মানতে হয় রয়েল বেঙ্গলের গর্ব সুন্দরবনের কাছে।

সাইক্লোন আম্পান উপকূলীয় অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালিয়ে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। সর্বশেষ খবর অনুযায়ী এটির কেন্দ্র এখন রাজশাহী জেলার ভারতীয় সীমান্তবর্তী অঞ্চলে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে আম্পান স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন রাজশাহী-রংপুর হয়ে ক্রমশ উত্তরদিকে সরে যাচ্ছে। এ কারণে রাজশাহী, রংপুর অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। আগামী কয়েক ঘণ্টা পর এ স্থল নিম্নচাপের কেন্দ্র ক্রমে চাঁপাইনবাবগঞ্জ হয়ে রংপুরের দিকে চলে যাবে। তবে আগে থেকেই ঘূর্ণিঝড়টির প্রভাবে এ অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। দিনভর এ অবস্থা থাকবে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

এদিকে গত রাত ১০টার পর থেকে রাজশাহী জেলায় শুরু হয় ভারী বর্ষণ। এরপর থেকে মুষলধারে বৃষ্টি চলছে। সেইসঙ্গে বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা