জাতীয়

বাংলাদেশকে ৩ হাজার কোটি টাকা সহায়তা দেবে ইইউ

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলার জন্য বাংলাদেশকে ৩ হাজার ১০০ কোটি টাকা (২৭ কোটি ইউরো) সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

এই সহায়তা খাদ্য নিরাপত্তা, বেসরকারি খাত উন্নয়নসহ অন্যান্য সহযোগিতায় বাড়তি হিসাবে দেওয়া হচ্ছে।

বুধবার (২০ আগস্ট) ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

ইইউ সদস্য রাষ্ট্রগুলি এবং ইউরোপিয়ান আর্থিক প্রতিষ্ঠানগুলি একযোগে ‘টিম ইউরোপ’ গঠন করেছে। সারাবিশ্বের জন্য কোভিড-১৯ প্রতিরোধে তারা ২ হাজার কোটি ইউরো বরাদ্দ করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিম ইউরোপ করোনাভাইরাসের জন্য প্রায় ৩৪ কোটি ইউরো বাংলাদেশের জন্য বরাদ্দ করেছে। ভবিষ্যতে আরও তহবিল জোগাড় করা হতে পারে। এই তহবিলের মধ্যে প্রায় ২৭ কোটি ইউরো অর্থনৈতিক ও সামাজিক ক্ষয়ক্ষতি কমানোর জন্য ব্যবহার করা হবে। এই ২৭ কোটি ইউরো এর মধ্যে নয় কোটি ইউরো রফতানি খাতের শ্রমিকদের নগদ সহায়তার জন্য অনুদান দিচ্ছে ইইউ। দুই কোটি ইউরো অনুদান দিচ্ছে জার্মানি। এছাড়া সামাজিক সুরক্ষা পদক্ষেপের জন্য ১৫ কোটি ইউরো সহায়তা দেবে ফ্রান্স।

রোহিঙ্গা ও কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য সাড়ে ৬ কোটি ইউরো সহায়তা দেওয়া হবে এবং এরমধ্যে প্রায় ১ কোটি ৭০ লাখ ইউরো দেবে ইইউ এবং ৪ কোট ৮০ লাখ ইউরো দেবে জার্মানি। এছাড়া স্বাস্থ্য খাতের জন্য ৫৫ লাখ ইউরো সহায়তা দেওয়া হবে এই বরাদ্দের অধীনে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা