জাতীয়

নদীপথে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

নিজস্ব প্রতিবেদক : লকডাউন শিথিল হওয়ায় ঢাকা ফিরছেন কর্মজীবী মানুষ। নদীপথে রাজধানীতে আসা মানুষেরা মানছেন না স্বাস্থ্যবিধি।

বুধবার (১১আগষ্ট) ঢাকার অন্যতম নদীবন্দর সদরঘাট এলাকায় দেখা যায় লকডাউন শিথিল হওয়ায় চাঁদপুর-মুন্সিগঞ্জ থেকে আসা যাত্রীরা স্বাস্থ্যবিধি মানছেন না। যাত্রীরা আসছেন গাদাগাদি করে। ঘাটে ভেড়া মাত্রই যাত্রীরা হুড়োহুড়ি, ঠেলাঠেলি করে নামতে শুরু করেন। অনেকের মুখে মাস্ক নেই।

লঞ্চের তরুণ যাত্রী মোহাম্মদ হোসেন বলেন, পুরো লঞ্চে গাদাগাদি যাত্রী। তিনি কোনোরকমে দাঁড়ানোর জায়গা পান। সেখানে স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিলো না।

মিরপুর-২ নম্বরের বেসরকারি কোম্পানির কর্মরত রবিউল বলেন, লকডাউন শিথিল হওয়ায় অফিস খুলে গেছে। তাই গাদাগাদি করে আসতে হয়েছে ঢাকায়।

কর্মস্থলে ফেরা এসব যাত্রীদের অভিযোগ, লঞ্চে সিট পরিমান সমান যাত্রী নেওয়ার কথা থাকলেও লঞ্চ কতৃপক্ষ অতিরিক্ত যাত্রী বহন করেছে। ফলে আমরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে আছি।

চাঁদপুর থেকে আসা লঞ্চ ঈগল-৩ এর ম্যানেজার বলেন, আমরা সাধ্যমতো যাত্রীদের স্বাস্থ্যবিধি সচেতনতার চেষ্টা করেছি। প্রত্যেক যাত্রীদের জীবাণুনাশক স্প্রে দিয়ে লঞ্চে প্রবেশ করানো হয়েছে।

তিনি আরও বলেন লঞ্চে কোনো অতিরিক্ত যাত্রী ওঠানো হয়নি। সবাই একসাথে নামায় মনে হয়েছে অনেক যাত্রী।
লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন হচ্ছে কিনা এই বিষয়ে তদারকি করার জন্য ঘাটে বিআইডব্লিউটিসির কোনো লোক দেখা যায়নি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা