জাতীয়

করোনা আক্রান্ত আরও বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

লকডাউন শিথিল করে গার্মেন্টস ও বাজার খুলে দেয়ায় দেশে করোনা সংক্রমণে বাড়ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে আতঙ্কের কিছু নেই বলেও জানিয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, সাধারণ মানুষ জরুরি কাজ ছাড়াও অহেতুক বাইরে ভিড় করছে। মানুষের জীবিকার তাগিদে সীমিত পরিসরে কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিতে হয়েছে। এ কারণে বর্তমানে আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। সামনের দিনগুলোতে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তবে, এই বৃদ্ধি খুব বেশি ক্ষতিকর হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আজ (১৪ মে) বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় নতুন নিয়োগপ্রাপ্ত নার্সদের বরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী আরও বলেন, আমরা সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলি তবে সংক্রমণের সংখ্যা কমে আসবে। অন্যান্য অনেক দেশের চেয়ে আমরা ভালো অবস্থানে আছি। আমাদের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অন্যান্য দেশের তুলনায় অনেক কম।

স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনার দুর্যোগকালীন সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশে দুই হাজার চিকিৎসক ও পাঁচ হাজার ৫৪ জন নার্সকে নিয়োগ দেয়া হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা