জাতীয়

করোনায় ব্র্যাক পরিচালকের মৃত্যু

সান নিউজ ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি-এসডিপি’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আফতাব উদ্দীন আহমদ।

আজ (১৪ মে) দুপুরে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ৭২ বছর।

ব্র্যাক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফুসফুসজনিত জটিলতা নিয়ে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকেরা জানান, তিনি করোনাভাইরাস নামে পরিচিত কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা ২০১৯ সালের অক্টোবর মাসে ব্র্যাকে যোগদান করেন আফতাব উদ্দীন আহমদ। এর আগে তিনি সেন্টার অব এক্সিলেন্স ফর বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রির (সিইবিএআই) প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। দীর্ঘ ২৭ বছরের বেশি সময়ে ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তিনি।

সেনাবাহিনী থেকে অবসরের পর ইউনিসেফ, আন্তর্জাতিক শ্রম সংস্থা, আইকেইএ, সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, প্ল্যান ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড ব্যাংক, ইউরোপীয় কমিশন, সিটি ব্যাংক এনএসহ বেশ কিছু প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আফতাব উদ্দীন আহমদ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা