জাতীয়

যা পারেনি ভারতীয় ক্রিকেটাররা, টাইগাররা তাই করে দেখালেন

নিজস্ব প্রতিবেদক:

সমন্বিতভাবে করোনায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। অনলাইন ডিজিটাল অকশানের মাধ্যমে দেশের করোনা কবলিত মানুষের জন্যে টাকা তুলছেন মুশফিক-সাকিবরা।

শচীন টেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলিরা এককভাবে করোনায় অসহায় হতদরিদ্র কিংবা রোগীদের চিকিৎসায় উদ্যেগী হয়েছেন৷ বাংলাদেশি ক্রিকেটারদের মতো সমন্বিত কোন উদ্যোগ ছিল না তাদের মধ্যে।

বাংলাদেশের ক্রিকেটাররা অর্থ সংগ্রহের জন্য নিজেদের স্মরণীয় স্মারক নিলামে তুলতে পিছুপা হননি৷ অনলাইন ডিজিটাল অকশানের মাধ্যমে দেশের করোনা কবলিত মানুষের জন্যে তারা টাকা তুলছেন৷

২০১৩ সালে সালে শ্রীলংকার বিরুদ্ধে মুশফিকুর রহিম যে ব্যাটটি দিয়ে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন সেই ব্যাটের এখন পর্যন্ত দাম উঠেছে ২২ লক্ষ টাকা৷

বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে সফলতম ব্যাটসম্যান সাকিব আল হাসান। তার ব্যাট দাম উঠেছে ২০ লক্ষ টাকায়৷

নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে ব্যাটে সেঞ্চুরি করেছিলেন সৌম্য সরকার, সেটার দাম উঠেছে সাড়ে ৪ লক্ষ টাকায়৷

শ্রীলংকার বিরুদ্ধে হ্যাটট্রিক করা তাসকিনের বলটির দাম উঠেছে ৪ লক্ষ টাকা৷

উদ্যোগতারা জানান, আজ রাত পর্যন্ত চলবে এই ডিজিটাল অনলাইন অকশান চলবে৷ এই অকশানে অংশ নেয়া আনেকেই কলকাতার ক্রিকেট অনুরাগী। তবে বিড করা মানুষদের মধ্যে একটি নাম সবাইকে বিস্মিত করেছে। আর সেই নামটি হচ্ছে সানি লিওন৷

বাংলাদেশের ক্রিকেটাররা দেখিয়ে দিলো কিভাবে দুর্গতদের জন্যে এক সাথে সম্মিলিতভাবে কাজ করতে হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

আগামী ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

আসন্ন ৯ নভেম্বর বিকেলে বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। ওই...

পঞ্চগড় সীমান্তে ৮০ বোতল ফেনসিডিলসহ আটক ১

পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয়...

ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি ব্যবসায়ীরা

এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প্রত...

আজারবাইজানের শিক্ষাঙ্গনে হিজাব ঘিরে নতুন সংকট

আজারবাইজানের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার ওপর নতুন করে কড়াকড়ি আরোপের জ...

‘যুক্তরাষ্ট্রের লক্ষ্য পশ্চিম এশিয়ায় আধিপত্য প্রতিষ্ঠা’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক ইরানবিরোধী বিবৃতির কঠোর সমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা