জাতীয়

ডিএনসিসি'র ৭টি বুথে করোনার নমুনা সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক:

উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে করোনাভাইরাসের নমুনা সংগ্রহে সাতটি স্থানে সাতটি বুথ স্থাপন করা হয়েছে। আজ (১৪মে) বৃহস্পতিবার সকাল থেকে এসব বুথে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কার্যক্রমও শুরু হয়।

বুথগুলো হলো- মিরপুর-১৩ নম্বর সেক্টরের ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার, উত্তরার ৬ নম্বর সেক্টরে উত্তরা কমিউনিটি সেন্টার (রোড-১৩/ডি, সেক্টর-৬, উত্তরা), উত্তরার দক্ষিণখানের হাজি ইসমাইল দেওয়ান রোডের ৩২৫ নম্বর হোল্ডিং এ, উত্তরখান এলাকার উত্তরখান জেনারেল হাসপাতাল,মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টার এবং মগবাজারের মধুবাগ এলাকার আসাদুজ্জামান খান কামাল কমিউনিটি সেন্টার।

ডিএনসিসি সূত্রে জানা যায়, এসব বুথে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত করোনার নমুনা সংগ্রহ করা হবে। নমুনা দেয়ার আগে বুথে সংরক্ষিত সরকার নির্ধারিত ফরম পূরণ করতে হবে।এর পর চেকলিস্ট অনুযায়ী নির্বাচিত রোগীদের নমুনা সংগ্রহ করা হবে।

ব্র্যাক ও স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে এসব বুথে নমুনা সংগ্রহের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

ফাইনালের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শুরুটা একেবারেই ভালো হলো না বাংলাদেশ দলের জন্য। সং...

দেশে হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০

দেশে ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে...

মস্কোকে বুড়ো আঙুল দেখিয়ে রুশ সেনার গোপন মিশন!

যুদ্ধক্ষেত্রের নৃশংসতা অনেক সময় মানুষের ভেতরের নৈতিকতাকে এমনভাবে নাড়িয়ে দেয় য...

ঢাবির জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শনে প্রো-ভিসি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্...

ঢাবি’র ৯৮টি গবেষণা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে পর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা