জাতীয়

দেশে করোনায় ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ১০৪১

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮৩ জনে।

ঢাকার মধ্যে ২০টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৫৮৮টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ৭৫৪ জন। ঢাকার বাইরে ২১টি ল্যাবে ২ হাজার ৮০৭টি নমুরার মধ্য শনাক্ত হয়েছে ২৮৭ জন।

ঢাকা ও ঢাকার বাইরে মিলিয়ে সারাদেশে মোট ৭ হাজার ৩৯২টি নমুনা পরীক্ষার মধ্যে নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৪১ জন। এ নিযে মোট আক্রান্ত হলো ১৮ হাজার ৮৬৩ জন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে করোনাভাইরাস বিষয়ে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, নতুন করে আইসোলেশনে ভর্তি হয়েছে আরও ২০১ জন। সারাদেশে মোট আইসোলেশনে আছে ২ হাজার ৫৭০ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৬৩ জন।

এদিকে, করোনা আক্রান্ত সারা বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৯৮ হাজারেরও বেশি। আক্রান্ত হয়েছে ৪৪ লাখ ৪২ হাজার ৪১৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬ লাখ ৬৮ হাজার ২৪০ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা