জাতীয়

বিইআরসির সাবেক চেয়ারম্যান এ আর খানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব খান (এ আর খান) মারা গেছেন (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেল পৌনে ৪টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর।

তার নিকটাত্মীয় সূত্রে জানা গেছে, তিনি সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেরে উঠেছিলেন। এরপর বার্ধক্যজনিত জটিলতায় ফের হাসপাতালে ভর্তি হন।

তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন। তার গ্রামের বাড়ি বরিশাল।

সাবেক সচিব এ আর খান ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ছিলেন। সাবেক এই বিসিএস কর্মকর্তা ঢাকা বিভাগীয় কমিশনারের দায়িত্বও পালন করেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা