জাতীয়

দুই মামলা করবেন নাসির, একটি মানহানির

নিজস্ব প্রতিনিধি: আলোচিত ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ নায়িকা পরীমনির মামলায় ১৫ দিন কারাগারে ছিলেন। বর্তমানে জামিনে কারাগারের বাইরে রয়েছেন। তিনি দাবি করেন, এই চিত্রনায়িকা মিথ্যা তথ্য দিয়ে মামলা সাজিয়ে তাকে ফাঁসিয়েছেন। এতে তিনি সামাজিক ও আর্থিকসহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই তিনি পরীমনির বিরুদ্ধে দুটি মামলার করার সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (৪ আগস্ট) রাতে নাসির উদ্দিন মাহমুদ বলেন, আমি পরীমনির বিরুদ্ধে দুটি মামলা করব। এরমধ্যে একটি হলো মানহানির। আমি প্রস্তুতি শেষে থানায় গিয়ে মামলা করব। তার মিথ্যা অভিযোগে আমার অনেক ক্ষতি হয়েছে।

গত ১৩ জুন ফেসবুক পোস্টে এবং পরে বাসায় সংবাদ সম্মেলনে পরীমনি অভিযোগ করেন, গত ৯ জুন ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা চালিয়েন নাসির উদ্দিন মাহমুদ। পরে ১৪ জুন সাভার মডেল থানায় নাসির ও অমিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন তিনি। এরপর নাসির উদ্দিন ও অমিসহ পাঁচজনকে উত্তরা থেকে আটক করে ডিবি।

এদিকে, বুধবার রাজধানীর বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করেছে র‌্যাব। র‌্যাব জানায়, পরীমনির বাসার যাবতীয় আসবাবে থরে থরে সাজানো বিদেশি মদ পাওয়া গেছে। বিদেশি ব্র্যান্ডের যত ধরনের মদ আছে প্রায় সবই সেখানে মিলেছে। ফ্রিজ ভর্তি ছিলো নামি-দামি ব্র্যান্ডের মদ। পাশাপাশি এই নায়িকার বাসায় মিলেছে ইয়াবাও।

এমনকি সেখানে ভয়ঙ্কর মাদক এলএসডি-আইসও পাওয়া গেছে। সম্প্রতি এ মাদক কারবারে কয়েকটি চক্র ও উচ্চবিত্ত ঘরের কিছু তরুণ গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যেই এ ধরনের মাদক সেবনের প্রবণতা বেশি।

এর আগে র‌্যাবের অভিযান দেখে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ শুরু করেন পরীমনি। তিনি লাইভে অভিযোগ করেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন।

পরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হয়েছে।’

সাননিউজ/এমএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা