জাতীয়

করোনায় আক্রান্ত ফাঁসির আসামি

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফাঁসির আসামি ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

কারাসূত্রে জানা যায়, দশ ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামি ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম ফাঁসির আসামি। তিনি কনডেম সেলে একাই থাকতেন। কারো সংস্পর্শে যাওয়ার সুযোগ ছিলো না তার। এরপরও তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার বলেন, গত সোমবার (২৬ জুলাই) তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়।শারীরিক অবস্থার অবনতি হলে আব্দুর রহিমকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে থেকে গত শনিবার (৩১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। একই দিনে ঢামেক থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।

একা থাকার পরও রহিম করোনা পজিটিভ হওয়ায় অন্য বন্দি ও স্টাফদের মাঝে ভয়ভীতি বিরাজ করছে। অপরদিকে কারা অভ্যন্তরে যাতে করোনার বিস্তার কঠোরভাবে রোধ করা যায় সেজন্য আরো সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা