জাতীয়

দুই মাসের মধ্যে দেশের অর্ধেক মানুষ পাবে

কূটনৈতিক প্রতিবেদক: আগস্ট থেকে প্রতি সপ্তাহে এক কোটি মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা করছে সরকার। তাহলে, আগামী দুই মাসের মধ্যে দেশের অর্ধেক মানুষ পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবুল কালাম আব্দুল মোমেন।

তিনি বলেন, করোনা মহামারি নিয়ন্ত্রণে এখন টিকাকেই মুখ্য হাতিয়ার বানাতে চায় সরকার। আমাদের পর্যাপ্ত টিকা মজুদ আছে। এমনকি সাপ্লাই চেইনও ভালো আছে।
শনিবার (৩১ জুলাই) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপান থেকে আসা ৭ লাখ ৮১ হাজার ৩২০ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাইকি ইতোসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে জাপান আমাদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করছে। সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার আলাপ হয়েছে। তিনি করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

তিনি আরও বলেন, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, সচিব একটু আগেও বলছিলেন, আমরা ৭ আগস্ট থেকে গ্রাম পর্যায়েও টিকা দেয়া শুরু করছি। প্রতি সপ্তাহে ১ কোটি মানুষকে টিকা দেয়া হবে। এত মানুষকে একসাথে টিকার আওতায় আনার নজির পৃথিবীতে কয়টি দেশে আছে, তা চিন্তা করার মতো একটি বিষয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা