জাতীয়

হেলেনার বিরুদ্ধে কয়েকটি মামলার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: নানা বিষয়ে আলোচিত হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র‌্যাব। তার বাসায় দেশি-বিদেশি বন্যপাণীর চামড়া, বিপুল পরিমাণ মাদক দ্রব্য, ক্যাসিনোসামগ্রী এবং বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে। এসব বিষয়ে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার প্রস্তুতি চলছে। তার বাসায় বিদেশি প্রাণী ক্যাংগারুর চামড়া, হরিণের চামড়া, বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, ক্যাসিনোসামগ্রী এবং এক লাগেজ এটিএম কার্ড পাওয়া গেছে। এ ছাড়াও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তার বিরুদ্ধে পৃথকভাবে মামলা করা হবে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাতে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে আটক হন হেলেনা জাহাঙ্গীর। এ মাদকসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে হেলেনা জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করতে রাত নয়টার দিকে র‌্যাব সদস্যরা তার বাসায় যান। এর কিছুক্ষণ পর ওই বাসায় প্রবেশ করেন র‌্যাবের নারী সদস্যরা। সেখানে দীর্ঘ সময় তল্লাশির পর হেলেনাকে আটক করা হয়।

জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সিইও হেলেনা গত ১৭ জানুয়ারি আওয়ামী লীগের উপকমিটির সদস্য হয়েছিলেন। গত বছরের ডিসেম্বরে কুমিল্লা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হন তিনি।

সম্প্রতি ফেসবুকে বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতিবহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা