জাতীয়

চীন থেকে এলো টিকার আরেক চালান

নিজস্ব প্রতিবেদক: চীনের সিনোফার্মের তৈরি আরও ১০ লাখ ডোজ কোভিড-১৯ টিকা বাংলাদেশে পৌঁছেছে। টিকা বহনকারী একটি ফ্লাইট বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

স্বাস্থ্য অধিদপ্তরের প‌রিচালক ও লাইন ডিরেক্টর ড. মো. শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. মো. শামসুল হক বলেন, রাত ১০টায় ১০ লাখ ডোজ ঢাকায় এসেছে। আজ রাতে আরও ২০ লাখ ডোজ টিকা ঢাকায় আসবে। রাত ১টায় ১০ লাখ এবং রাত ৩টায় আরও ১০ লাখ এসে পৌঁছাবে।

বাণিজ্যিকভাবে সিনোফার্ম থেকে বাংলাদেশের কেনা ১০ লাখ ডোজ টিকার প্রথম চালান গত ২ জুলাই দেশে আসে। এর পরদিন আরও ১০ লাখ, সবশেষ গত ১৭ জুলাই রাতে দুই চালানে সিনোফার্মের কাছ থেকে কেনা আরও ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়। এ নিয়ে সিনোফার্মের মোট ৫০ লাখ ডোজ টিকা ঢাকায় এলো। চুক্তি অনুযায়ী, ৩ মাসের মধ্যে সিনোফার্ম থেকে মোট দেড় কোটি ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।

গত ১২ মে প্রথমবারের মতো সিনোফার্মের ৫ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ৬ লাখ টিকা উপহার হিসেবে পাঠায়। সব মিলিয়ে ১১ লাখ টিকা উপহার পেয়েছে বাংলাদেশ। আরও ১০ লাখ টিকা ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে চীন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা