স্বাস্থ্য

দেশে প্রথমবারের মতো জনসনের টিকা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের মাধ্যমে ৩ লাখ ৩৬ হাজার জনসন অ্যান্ড জনসনের করোনাভাইরাসের টিকা প্রথমবারের মতো এলো বাংলাদেশে।বৃহস্পতিবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান অধ্যাপক ডা. শামসুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জনসনের টিকা এই প্রথম বাংলাদেশে এসেছে। এই টিকা অন্যান্য টিকার মতোই সংরক্ষণ করা যাবে।জনসনের এই টিকা নিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত ৬টি কোম্পানির করোনার টিকা পেয়েছে।

এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, মডার্না, সিনোফার্ম, সিনোভ্যাকের টিকা এসেছে দেশে। এসব টিকা দিয়েই সরকার দেশব্যাপী টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

জনসন টিকা অন্য টিকার মতো দুই ডোজ দিতে হবে না, এক ডোজের জন্য এই টিকা তৈরি করা হয়েছে। তবে পরবর্তীতে বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজন হতে পারে।

গত বছর জুন মাসেই যুক্তরাষ্ট্রের কোম্পানি জনসনের টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন পায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা