জাতীয়

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। ১৯৭২ সালের এই দিনে ২৯০ দিন পাকিস্থানের কারগারে মৃত্যুর প্রহর গণনা শেষে লন্ডন-দিল্লি হয়ে তিনি ঢাকায় পৌঁছান। স্বয়ং বঙ্গবন্ধু তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তনকে ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা ‘হিসেবে আখ্যায়িত করেন।

এ উপলক্ষে শুক্রবার (১০জানুয়ারী )সকাল ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগসহ বিপুল সংখ্যক নেতাকর্মী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন,বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বাঙালির বিজয় ছিলো অসম্পূর্ণ। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসের মধ্য দিয়ে সেই বিজয় পূর্ণতা পেয়েছে। তাই এই দিনটি বাঙালি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

অপূর্ব-সাদিয়ার ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ আসছে পর্দায়

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী সাদিয়া আয়মানকে নিয়ে...

দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

‘​হিমালয়কন্যা’খ্যাত দেশের সর্ব উত্তরের...

৪০০ রানের গর্জন, ১৬৮-তে আর্তনাদ, ওয়ান্ডারার্সে টাইগারদের পতন

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে পাঁচ দিনের গল্পটা শুরু হয়েছিল বাংলা...

মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯

নোয়াখালীর হাতিয়ায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা