জাতীয়

নয়া দিল্লীর বাংলাদেশ হাই কমিশনে ঈদ উদযাপন

সাননিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে নয়াদিল্লীতে বাংলাদেশ হাই কমিশন বুধবার (২১ জুলাই) রাতে দূতাবাসের বঙ্গবন্ধু হলে ঈদ উৎসবের আয়োজন করে।

বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার মোহাম্মদ ইমরান এ সময় দূতাবাসের কর্মকর্তা এবং সকল স্টাফ ও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

শুক্রবার (২৩ জুলাই) ঢাকায় পাওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের এ আয়োজনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয়। দূতাবাসের উপ-হাই কমিশনার এ কে এম রকিবুল হক রাষ্ট্রপতির বাণী ও মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদ প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনান।

হাই কমিশনার মোহাম্মদ ইমরান সকলের উদ্দেশে তার বক্তব্যে বলেন, আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি বাংলাদেশ আমাদের প্রাণ। আমাদের নিজ নিজ জায়গা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে কাজ করতে হবে।

তিনি দূতাবাসের কর্মকর্তা ও স্টাফদের উদ্দেশে বলেন, দূতাবাসের সকল জাতীয় অনুষ্ঠানে আপনাদের সন্তানরা যেন উপস্থিত থাকে। এতে তারা বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। পরে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা