জাতীয়

‘পশু হাটে মাস্ক বিতরণ করা হবে'

নিজস্ব প্রতিবেদক : কোরবানির পশু হাটগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাসহ প্রায় আট লাখ মাস্ক বিতরণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার (১৬ জুলাই) সকালে ভার্চুয়ালি অনুষ্ঠিত ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসি মেয়র এ কথা বলেন।

তিনি বলেন, বিদ্যমান করোনা পরিস্থিতিতে জীবন ও জীবিকার প্রয়োজনে আমাদের সঠিকভাবে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার মাধ্যমে করোনাকে ম্যানেজ করেই চলতে হবে।

ডিএনসিসি মেয়র ত্যাগের মানসিকতা নিয়ে সমাজের বিত্তবানদের প্রতি করোনাভাইরাসে আক্রান্ত মানুষের জীবন রক্ষায় হাসপাতালগুলোতে হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন প্রদানের আহ্বান জানান।

তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় ডিএনসিসির পক্ষ থেকে পর্যাপ্তসংখ্যক স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণসহ জনকল্যাণমূলক সর্বাত্মক কার্যক্রম অব্যাহত রয়েছে। এসময় তিনি সশরীরে হাটে না গিয়ে অনলাইনে ডিএনসিসি ডিজিটাল হাট-২০২১ থেকে কোরবানির পশু ক্রয় করার পরামর্শ দেন।

শক্তি ফাউন্ডেশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা সংযুক্ত ছিলেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংবাদ পাওয়া যায়নি, পেলে তাৎক্ষণিক ব্যবস্থা

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্ন...

পাকিস্তানিদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নয়

সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়...

ইতিহাস গড়ে ক্ষমতার শীর্ষে ফাতিমা

মরক্কোর রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হলো। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্ম...

সোফি মলিনেক্সকে ছাড়াই অস্ট্রেলিয়ার দল ঘোষণা

বাংলাদেশ সফরের আগে ইনজুরি ও পরিবর্তনের ধাক্কায় কিছুটা ছন্নছাড়া অবস্থা অজি শিব...

জেলা হাসপাতালে ১০, মেডিকেল কলেজে ৫০ ডায়ালাইসিস মেশিন

দেশের জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০টি করে এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা