জাতীয়

হালদায় মাছ শিকার রোধে পুরস্কার ঘোষণা

চট্টগ্রাম ব্যুরো :
ইউএনও হিসেবে চট্টগ্রামের হাটহাজারীতে সবে যোগ দিয়েছেন শহিদুল আলম। আর প্রথম কর্মদিবস শেষে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতেই নেমে পড়েন দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর মাছ রক্ষার অভিযানে।

প্রায় দুই ঘন্টা অভিযান চালিয়ে হাটহাজারীর মোজাফফরপুর এলাকায় হালদা নদী থেকে শিকার করা একটি কাতাল মাছ উদ্ধার করেন ইউএনও। মাছটির ওজন ১৫ কেজি। অভিযানের খবর পেয়ে শিকারি মাছ ফেলে পালিয়ে যান। তবে এই শিকারিকে ধরতে বা হালদা নদী থেকে মাছ শিকার রোধে পুরস্কার ঘোষণা করেন তিনি।

শুক্রবার (১৬ জুলাই) সকালে এ তথ্য জানান ইউএনও শহিদুল আলম। তিনি বলেন, মাছ শিকারের এই ঘটনা এবং অন্য কোনো মাছ শিকারের ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে সাহায্যকারীকে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দেয়া হয়। হালদার মা মাছ, ডলফিন এবং জীববৈচিত্র রক্ষায় কোনো ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, হালদার প্রতি উপজেলা প্রশাসনের যে নজর ছিলো, তা অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মাছটিকে হালদা রিসার্চ সেন্টারে পাঠানোর জন্য ইতোমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট গবেষণাগারে যোগাযোগ করা হয়েছে বলে জানান ইউএনও।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু হ্যারিটেজ ঘোষিত এই হালদা নদী থেকে যে কোন ধরণের মাছ শিকার নিষিদ্ধ। এমনকি মৎস্য ও জীব বৈচিত্র রক্ষায় ইঞ্জিন চালিত যে কোন ধরণের নৌকা বা বোট চলাচলও নিষিদ্ধ।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা