জাতীয়

বৃহস্পতিবার থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালু

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস মহামারীর সংক্রমণের মধ্যে সরকারের দেয়া কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ায় অভ্যন্তরীণ সবকটি রুটে আবারও নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে। ১৫ হতে ২৩ জুলাই পর্যন্ত এসব রুটে বিমান চলাচল করবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

মঙ্গলবার সন্ধ্যায় সান নিউজকে তিনি বলেন, আমরা দেশের অভ্যন্তরীণ সবকটি রুটে বিমান চলাচল পরিচালনা করবো।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড (বেবিচক)র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীদের সুবিধার্থে ১৫ জুলাই হতে ২২ জুলাই ২০২১পর্যন্ত প্রতিদিন অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করবে। দৈনিক ঢাকা হতে চট্টগ্রামে ৩টি, সৈয়দপুরে ৩টি, কক্সবাজারে ২টি, যশোরে ২টি, সিলেটে ২টি, রাজশাহীতে ১টি এবং বরিশালে ১টি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

যাত্রীরা বিমানের যেকোনো সেলস্ অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্সি অথবা বিমান ওয়েব সাইট, মোবাইল এপস্ এ বিকাশ, রকেট, ভিসা, মাস্টার কার্ড বা AMEX কার্ড এর মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবে। এ ছাড়াও অন্যান্য তথ্যের জন্য বিমান ওয়েব সাইট: www.biman-airlines.com অথবা ০১৯৯৯০ ৯৯৭ ৯৯৭ এ যোগাযোগ করে টিকেট সংগ্রহ করতে পারবে।

এদিকে দেশের দুটি বেসরকারি বিমান পরিচালনা সংস্থা জানিয়েছে, তারা আভ্যন্তরীণ রোডে বিমান পরিচালনা করবে। ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে জানান, ১৫ জুলাই থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ সকল রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে চট্টগ্রামে ৫টি, কক্সবাজারে ২টি, সৈয়দপুরে ৭টি, যশোরে ৬টি, সিলেট, বরিশাল ও রাজশাহীতে ৪টি করে ফ্লাইট চালাবে।

নভোএয়ার জানিয়েছে, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত তারা প্রতিদিন চট্টগ্রামে ৬টি, সৈয়দপুরে ৬টি, যশোরে ৬টি, বরিশালে ৪টি, সিলেটে ৩টি, রাজশাহীতে ৩টি ও কক্সবাজারে ২টি ফ্লাইট পরিচালনা করবে।

করোনাভাইরাস মহামারীর সংক্রমণ শুরু হওয়ার পর গত বছর মার্চে দেশে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট চলাচল স্থগিত করে বেবিচক। অবশ্য জুলাই থেকে ধীরে ধীরে খুলতে শুরু করে আকাশপথ। চলতি বছর করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে সরকার ৫ এপ্রিল থেকে নানা বিধিনিষেধ আরোপ করে। ওই বন্ধ করা হয় অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলও। তবে ২১ এপ্রিল থেকে আবারও সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেবিচক।

তবে সরকার ঘোষিত ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধের মধ্যে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ ছিল।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা