জাতীয়

দেশত্যাগে নিষেধাজ্ঞা ইভ্যালির সিইও ও চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক : ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও রাসেল ও ইভ্যালির চেয়ারম্যান শামীম নাসরিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দুদক। শুক্রবার (৯ জুলাই) বিকেলে দুদক এ তথ্য নিশ্চিত করেছে।

ইভ্যালির বিরুদ্ধে উঠা অভিযোগের অনুসন্ধান করতে গত বৃহস্পতিবার দুই সদস্যের কমিটি গঠন করে দুদক। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দুদক কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠির ভিত্তিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে দুই সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এ বিষয়ে দুদকে আসা অন্যান্য অভিযোগ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশসহ নানা বিষয়ে দায়িত্ব পালন করবেন অনুসন্ধান দলের সদস্যরা।

অনলাইনে পণ্য কেনা-বেচার নামে গ্রাহক ও মার্চেন্টদের কাছ থেকে অগ্রিম হিসাবে প্রায় ৩৩৯ কোটি টাকা নেয় ইভ্যালি। কিন্তু ওই টাকার কোনো সন্ধান মিলছে না বলে খবর প্রকাশ হয়। সেই টাকার খোঁজে মাঠে নামে দুদক।

এর আগে ৪ জুলাই ইভ্যালির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের চার প্রতিষ্ঠানকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- দুর্নীতি দমন কমিশন (দুদক), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা