জাতীয়

মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারি র‍্যাবের

নিজস্ব প্রতিবেদক : র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, ‘সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, এই কঠোর লকডাউনকে পুঁজি করে এক শ্রেণির অসাধু মাদক ব্যবসায়ী ও মাদক চোরাকারবারি ট্রাক ও কাভার্ড-ভ্যানে জরুরি পণ্য সেবার আড়ালে মাদক পরিবহন করছে। যারা মাদক ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও ট্রাক ড্রাইভার, হেল্পারসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রোববার (৪ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরা সোনারগাঁ জনপথ রোডের যমযম টাওয়ারে করোনার বর্তমান পরিস্থিতি মোকাবিলায় র্যাবের পদক্ষেপ ও কার্যাবলি নিয়ে স্পট ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘গতকাল আমরা বলেছি, যারা পাড়া-মহল্লাতেও জমায়েত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও র‍্যাব অভিযান পরিচালনা করবে। শনিবার (৩ জুলাই) থেকেই পাড়া-মহল্লাতে অভিযান শুরু করে। পাড়া-মহল্লার ভেতরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে, মাইকিং করা হয়েছে এবং মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়া পাড়া-মহল্লার বিভিন্ন চায়ের দোকানে বসে অনেক লোককে চা খেতে দেখেছি। তাদেরকে অনুরোধ করা হয়েছে বাসায় থাকার জন্য।’

পোশাক শ্রমিকদের রাস্তাঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটকে অনেক সময় নাজেহাল করছেন এমন প্রশ্নের উত্তরে কমান্ডার খন্দকার আল মঈন বলেন,‘গার্মেন্টসের মালিক ও শ্রমিকদের প্রতি অবশ্যই দৃষ্টি রেখেছি। তারা যেন সঠিকভাবে গার্মেন্টসে যেতে পারেন এবং কার্যক্রম পরিচালনা করতে পারেন এই ব্যবস্থা আমরা সব সময়ই করছি। চেকপোস্টে সঠিক পরিচয় দিলে এবং গার্মেন্টসের কথা বললে আমরা তাদের ছেড়ে দিচ্ছি।’

তিনি বলেন, ‘দেশব্যাপী চলমান সাত দিনের কঠোর লকডাউনের গতকাল তৃতীয় দিনে নিষেধাজ্ঞা অমান্য করায় সারা দেশে ২৭৭ জনকে প্রায় দুই লাখ টাকা জরিমানা করেছে র্যাব। সারা দেশে ৩১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই অর্থদণ্ড প্রদান করেন।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা