জাতীয়

নানা ছুঁতোয় বের হচ্ছে মানুষ

জাহিদ রাকিব: কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনেও রাজধানীর প্রধান সড়কগুলোতে সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। চেকপোস্ট দিয়েও থামানো যাচ্ছে না জনসাধারণের অবাধ চলাচল। নানা ছুঁতোয় বের হচ্ছে মানুষ। এসময় শাহবাগ মোড়ে ২ ঘণ্টায় মামলা হয়েছে ৮টি। জরিমানা হয়েছে ৩০ হাজার টাকার।

রোববার (৪ জুলাই) সকাল থেকে রাজধানীর বেশকিছু এলাকায় ঢিলেঢালা চেকপোস্ট থাকলেও শাহবাগ এলাকার চিত্র ছিল ভিন্ন। সকাল থেকে চেকপোস্ট ছিল কড়াকড়ি। জরুরি প্রয়োজন ছাড়া যারা ঘর থেকে বের হয়েছেন যারা। তারাই পুলিশের মামলায় পড়েছেন।

মামলাকারি আলাউদ্দিন বলেন, কাকরাইল এলাকায় তার আত্নীয়ের বাসায় যাচ্ছিলেন। এ সময় শাহবাগে পুলিশ চেকপোস্টে তাকে থামানো হয়। পুলিশ তাকে মোটর যান আইনের ৯২.১ ধারায় মামলা দেয়।

চেকপোস্টের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক সার্জেন্ট মো. মোকাররম হোসেন বলেন, বিধিনিষেধে যারা জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হয়েছে তারা যৌক্তিক কারণ দেখাতে পারেনি। তাই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, শাহবাগ এলাকায় আমরা ৮টি মামলার মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা