জাতীয়

কলাবাগানে ভ্যান উল্টে নিহত ১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগানের ঢালে ফাঁকা রাস্তায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে আব্দুল আজিজ (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৩ জুন) রাতে ভ্যানের চাকার নিচে বিড়াল পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ভ্যানে থাকা আব্দুল আজিজ, আরেক ব্যবসায়ী সাইফুল ইসলাম ও ভ্যানের চালক মো. আলম আহত হন।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আজিজ রাত পৌনে ১টায় মারা যান। আরেক ব্যবসায়ী সাইফুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খাঁন ব্যবসায়ীর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছেন। সামান্য আহত চালককে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

ভ্যান চালক জানান, নিহতের গ্রামের বাড়ি যশোর। তবে তার কোনো আত্মীয় না আসায় বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা