জাতীয়

কঠোর লকডাউনের তৃতীয় দিনে গ্রেপ্তার ৬২১

নিজস্ব প্রতিবেদক: করোনা রোধে চলমান কঠোর লকডাউনের তৃতীয় দিনে রাজধানীজুড়ে গত দুই দিনের তুলনায় বেশি সংখ্যক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এদনি আগের দুই দিনের তুলনায় বেশি সংখ্যক মানুষ ঘরের বাইরে বের হয়েছেন।

শনিবার (৩ জুলাই) দিনব্যাপী রাজধানীতে অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৬২১ জনকে গ্রেফতার করেছে।

এই সময়ে ভ্রাম্যমাণ আদালত ৩৪৬ জনকে অর্থদণ্ড দিয়েছেন। সর্বমোট জরিমানার পরিমাণ ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা।

সবশেষ তথ্য অনুযায়ী ডিএমপির ট্রাফিক বিভাগ সড়ক পরিবহন আইন অনুযায়ী বিভিন্ন যানবাহনকে করা জরিমানার পরিমাণ ১৯ লাখ ২২ হাজার ৫৫০ টাকা।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, লকডাউনের তৃতীয় দিনে ডিএমপির ৮টি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে সরকারি বিধিনিষেধ মানাতে অভিযান চালায়। বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়ার অভিযোগে সারাদিনে ৬২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয় ৩৪৬ জনকে।

শুক্রবার (২ জুলাই) লকডাউনের দ্বিতীয় দিন জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় ঢাকায় ৩২০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আর এদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছিল ২০৮ জনকে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

চোখের সামনে মুছে যাচ্ছে মানসুরি গ্রাম

লেবাননের দক্ষিণাঞ্চলের সবুজ পাহাড়ে ঘেরা মানসুরি গ্রামটি আজ যেন এক জীবন্ত ট্র্...

বিএনপি নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছ...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা