জাতীয়

মেধাসত্ব সংরক্ষণে বদ্ধপরিকর সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সান নিউজ ডেস্ক: সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, সরকার সংগীতসহ শিল্পের সকল শাখায় মেধাসত্ব ধারণ, লালন এবং সর্বোপরি তা সংরক্ষণে বদ্ধপরিকর। সেজন্য কপিরাইট আইনকে যুগোপযোগীকরণ এবং স্বচ্ছ, গ্রহণযোগ্য ও কার্যকর কপিরাইট সমিতি গঠনসহ নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে একটি সৃজনশীল, মেধাবী ও জ্ঞানমস্ক জাতি গঠনে সরকার কাজ করে যাচ্ছে।

শনিবার (৩ জুলাই) বিকেলে গীতিকবি সংঘের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, সংগীত সংশ্লিষ্টদের মেধাসত্ব সংরক্ষণ, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং সংগীতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এ খাতের তিন সংগঠন গীতিকবি সংঘ, সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও মিউজিক কম্পোজার্স সোসাইটি অব বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বরাবর ১৭ দফা উন্নয়ন প্রস্তব পেশ করেছে। যার বেশিরভাগই মন্ত্রণালয়ের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।

তিনি বলেন, সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের ন্যায় সংগীতে বিশেষ অবদানের জন্য 'জাতীয় সংগীত পুরস্কার' প্রবর্তন করা হবে। প্রতিমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে বিদেশে সাংস্কৃতিক দল প্রেরণের ক্ষেত্রে সংগীতের বিশেষ দল প্রেরণ, সংগীত বীমা বাস্তবায়ন, নির্মাণাধীন কপিরাইট ভবনে সংগীতের তিন সংগঠনের জন্য অফিস স্পেস বরাদ্দকরণ, পূর্বাচলে সংগীতের জন্য এক্সক্লুসিভ কনসার্ট ভেন্যুর ব্যবস্থাকরণ, সরকারি হাসপাতালে সংগীত সংশ্লিষ্টদের জন্য বিশেষ মর্যাদা ও ফি-তে স্বাস্থ্যসেবা প্রদানসহ তিন সংগঠনের বিভিন্ন দাবি পূরণের আশ্বাস প্রদান করেন।

গীতিকবি সংঘের সভাপতি শহীদ মাহমুদ জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব . আবুল মনসুর, কপিরাইট বোর্ডের সভাপতি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন এবং কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি রেজওয়ানা চৌধুরী বন্যা ও সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিৎ, মিউজিক কম্পোজার্স সোসাইটি অব বাংলাদেশের সভাপতি নকীব খান ও সহ-সভাপতি ফুয়াদ নাসের বাবু।

স্বাগত বক্তৃতা করেন-গীতিকবি সংঘের সাধারণ সম্পাদক (যুগ্ম) আসিফ ইকবাল। গীতিকবি সংঘের বিগত এক বছরের কার্যক্রম উপস্থাপন করেন সংগঠনটির আরেক সাধারণ সম্পাদক (যুগ্ম) কবির বকুল। সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন গীতিকবি সংঘের সভাপতি শহীদ মাহমুদ জঙ্গী। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন গীতিকবি সংঘের সাংগঠনিক সম্পাদক জুলফিকার রাসেল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা