( ছবি : সুলতানা আক্তার)
জাতীয়

অলি-গলির দোকানও বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক : জুলাইয়ের ১ তারিখ থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে শুরু হচ্ছে কঠোর লকডাউন। ইতোমধ্যে এ প্রজ্ঞাপন জারি হয়েছে। এই সময়ে বন্ধ থাকবে সব ধরনের যন্ত্রচালিত যানবাহন, শপিংমল ও মার্কেট। সেই সঙ্গে মহল্লা ও অলি-গলির চা ও পানের দোকানও বন্ধ থাকবে।

বুধবার (৩০ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম এসব তথ্য জানায়।

তিনি বলেন, ‘অকারণে কেউ যদি ঘর থেকে বের হয় তবে তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হবে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ২৬৯ ধারায় মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হবে। আবার আদালতে না পাঠিয়ে মোবাইল কোর্ট দিয়ে তাদের তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করা হবে।’ এই ধারায় সর্বোচ্চ ৬ মাসের জেল, অর্থদণ্ড ও উভয়দণ্ড হতে পারে বলে জানান তিনি।

করোনাভাইরাসের বিস্তার রোধে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত মানুষের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

মাটিরাঙায় করলা চাষে সাফল্য প্রান্তিক কৃষক লোকমান

খাগড়াছড়ির উঁচু নিচু পাহাড়ের কোল ঘেঁষে পরিত্যক্ত ৬শ...

শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ মসজিদ কমপ্লেক্সে নামাজ আদায় শুরু

রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগ...

ভালুকায় শহীদ মেম্বরের কবর জিয়ারত করলেন জেলা বিএনপি নেতা 

ময়মনসিংহের ভালুকায় প্রয়াত বিএনপি নেতা শহীদুল ইসলাম...

সাভারে নারীসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

সাভারে পৃথক স্থানে অভিযান চালিয়ে নারীসহ চার মাদক ক...

শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতা আশীষ গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা