জাতীয়

২৫ দিন ধরে তিন তরুণ নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: মো. নোমান, নাছিম ও শহিদুল ইসলাম নামের তিন তরুণ ২৫ দিন যাবত নিখোঁজ রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের পরিচয় দিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারগুলোর।

নিখোঁজ তিনজনের মধ্যে মো. নোমান, মো. নাছিমের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখী গ্রামো ও শহিদুল ইসলামের বগুড়ায়।
নিখোঁজ নোমান পেশায় ব্যবসায়ী। নাছিম মাদরাসাছাত্র এবং শহিদুল আড়াইহাজার এলাকার একটি মসজিদের ইমাম।

রোববার (২৭ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ভুক্তভোগী তিনজনের পরিবারের সদস্যরা।

নোমানের বাবা সরোয়ার হোসেনের দাবি, নোমান আড়াইহাজারের বান্টি বাজারে গার্মেন্টস ব্যবসা করেন। ২ জুন সে মোটরসাইকেলে দোকানের উদ্দেশে রওনা হলে সকাল ১০টা ৫৩ মিনিটে বাজারে পৌঁছালে অজ্ঞাতনামা সাত থেকে আটজন লোক নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে তার গতিরোধ করেন। একই সময় সেখানে থাকা নাছিম ও শহিদুলকেও তাঁরা জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যান। পরে তিনিসহ নিখোঁজ তিন পরিবারের সদস্যদের নিয়ে আড়াইহাজার থানা ও নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে যান। তবে কোনো সংস্থা তাঁর ছেলেসহ অন্যদের আটক বা গ্রেফতারের বিষয়টি স্বীকার করেনি।

সরোয়ার হোসেন জানান, নোমানসহ তিনজনের সন্ধান চেয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা রেঞ্জের ডিআইজি, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ পুলিশ সুপার, আড়াইহাজার থানা ও র‌্যাব-১১এর অধিনায়ক বরাবর আবেদন করেছেন।

নাছিমের বাবা সিরাজ মিয়া বলেন, তাঁর ছেলেসহ তিনজন নিখোঁজের পর আড়াইহাজার থানাসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি।

ইমাম শহিদুলের স্ত্রী লাবণী আক্তার বলেন, তাঁর স্বামী রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। ডিবি পুলিশের পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার পর থেকে স্বামীর মুঠোফোন বন্ধ পাচ্ছেন।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা