জাতীয়

রিকশাচালকদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ে বাধা

নিজস্ব প্রতিবেদক : ব্যাটারিচালিত রিকশা-ভ্যান নিষিদ্ধের ঘোষণা প্রত্যাহারের দাবি জানিয়েছে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা। রোববার (২৭ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ প্রতিবাদ জানায় তারা। এসময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সরকারি ঘোষণা প্রত্যাহার না করলে রাজধানীসহ সারাদেশ অচল করে দেয়ার হুঁশিয়ারি দেয়া হয়।

সমাবেশে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল্লাহ কাফি বলেন, এ দেশে মুক্তিযুদ্ধসহ সব লড়াই-সংগ্রামে শ্রমিকেরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। ব্যাটারিচালিত রিকশা বন্ধ ঘোষণা করে তাদের পেটে লাথি মারা হয়েছে।

তিনি আরও বলেন, ‘রিকশার ব্যাটারি চীন থেকে আমদানি করা হয়েছে। যারা আমদানি করেছে, তাদের কেন ধরা হচ্ছে না? আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের মাধ্যমে আমরা সেমিফাইনাল খেলব। এরপর দাবি না মানা হলে ফাইনাল খেলা হবে।’

সমাবেশে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা হজরত আলী বলেন, ‘শরীরের রক্ত পানি করে রিকশাচালকরা রিকশা চালায়। তাদের উদ্দেশ্য শুধু দুটো ডাল–ভাত। রিকশাচালকরা কেউ দুর্নীতি করে কানাডায় বাড়ি বানায়নি। বাড়ি বানিয়েছে লুটেরারা।’

শ্রমিক নেতা মোহাম্মদ আলী বলেন, এই করোনাকালে মানুষ না খেয়ে মরছে অনেক জায়গায়। এই সময়ে রিকশাচালকদের পেটে লাথি মারার বন্দোবস্ত করা হয়েছে। যারা এ কাজ করেছে তারা মানুষের মধ্যে পড়ে না।

এদিকে সমাবেশে শেষে একটি মিছিল নিয়ে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যায়। পল্টন মোড় ঘুরে জিরো পয়েন্টে আসলে পুলিশ তাদের বাধা দেয়। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মতিঝিল ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার এস এম বজলুর রশিদ বলেন, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা ১৫-২০ মিনিট জিরো পয়েন্টে অবস্থান নিয়েছিলো। তখন গোলাপ শাহ মাজার হয়ে যান চলাচল করেছে। পরবর্তীতে তারা চলে গেছেন।

বাধার মুখে দুই শতাধিক রিকশাচালক জিরো পয়েন্টে সমাবেশ করেন। তারা জানান, গত ২০ জুন জাতীয় সড়ক পরিবহন টাস্কফোর্সের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সারা দেশে ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান বন্ধ ঘোষণা করায় চরম বিপাকে পড়েছেন তারা। সরকারের এ সিদ্ধান্তের ফলে সারা দেশে কয়েক লাখ রিকশাশ্রমিকের রুটি-রুজি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে বলে জানান রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ খা।

সমাবেশ শেষে রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের পাঁচজন সদস্যের প্রতিনিধিদল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা