জাতীয়

‘স্বাস্থ্যের কাজ গভীরে গিয়ে দেখতে হবে’

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন ধরনের কাজ করলেও তাদের অনেক অর্জনই অন্য মন্ত্রণালয়ের কাজের মতো দৃশ্যমান নয়। যেমন— কোনো মন্ত্রণালয় রাস্তা তৈরি করলে দেখা যায়, কেউ আকাশে স্যাটেলাইট ওড়ালে চোখে পড়ে। কিন্তু মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমানোর মতো কাজ সাধারণ মানুষের চোখে পড়ে না। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ গভীরে গিয়ে দেখতে হবে। সেই সঙ্গে তাদের বরাদ্দ যে কম ব্যবহার হয়, সেটিও একটি বিষয়। এজন্য সমালোচনা করার সময় এসব বিষয় বিবেচনায় নেয়া দরকার।

শনিবার (২৬ জুন) ‘দ্য ন্যাশনাল বাজেট ২০২১-২২: প্রাইভেট সেক্টর পারসপেক্টিভ’ শীর্ষক এক ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট ও ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) যৌথভাবে এই ওয়েবিনার আয়োজন করে।

তিনি বলেন, বাজেট বাস্তবায়নের ঘাটতি আছে— এ কথা ঠিক। কিন্তু আগের তুলনায় বাস্তবায়ন যে বেড়েছে, সেটিও অস্বীকার করা যাবে না। আমাদের আমলাতন্ত্র সংস্কারের প্রয়োজন আছে। সেটি আমাদেরই করতে হবে। প্রকল্প বাস্তবায়নে টাইম ওভাররান আছে। সেটি এখন কমে আসছে। দেশের অর্থনীতির চালিকাশক্তি হলো বেসরকারি খাত। অর্থনীতির ৮০ থেকে ৮৫ শতাংশ বেসরকারি খাতের হাতে। তাই তাদের সুযোগ-সুবিধার দিকটি নিশ্চিত করা হচ্ছে।

কৃষিকে বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ অভিহিত করে মন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কৃষককে বাদ দিয়ে কিছু চিন্তা করতে পারে না। কৃষি ও কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। তবে সম্পদের সীমাবদ্ধতার বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া আমাদের কৃষি খাতে মধ্যস্বত্বভোগী রয়েছে অনেক। এদের বাদ দেয়া যাবে না। এদের সঙ্গে নিয়েই কিভাবে পথচলা যায়, সেটি ভাবতে হবে।

প্রবাসীদের দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রণোদনা দেয়ার বিষয়টি নিয়ে খানিকটা সংশয় প্রকাশ করে এম এ মান্নান বলন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ২ শতাংশ প্রণোদনার সুযোগ ঢালাওভাবে দেয়া ঠিক হয়নি। যারা স্বল্প রেমিট্যান্স পাঠান, যারা প্রকৃত প্রবাসী, শুধু তাদের জন্য সুবিধা দিতে হবে। আমার আশঙ্কা, সেটি করা না গেলে অন্য কেউ এই সুযোগ নিবে।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সিনিয়র রিসার্স ফেলো ড. তৌফিক ইসলাম খান। সঞ্চালনা করেন আইবিএফবি প্রেসিডেন্ট হুমায়ুন রশীদ।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

অভিমান করে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা!

নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মোংলায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত  

মোংলা ইপিজেডের চাকরির ছুটি শেষে বাড়ি ফেরার পথে মহ...

সুগন্ধায় স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯

ঝালকাঠির সুগন্ধা নদীতে মৎস্য অভিযান পরিচালনার সময়...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা