জাতীয়
ঢাকা-১৪ আসন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি মিন্টু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৪ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আগা খান মিন্টু এমপি হয়েছেন। এ আসনে তিনজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করায় শুক্রবার (২৫ জুন) তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় সংসদের ঢাকা-১৪ শূন্য আসনের প্রার্থী আগা খান মিন্টুকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১৯ এর বিধান অনুযায়ী এমপি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো।

এর আগে, গত ২৩ জুন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহজালাল সাংবাদিকদের জানান, জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, বিএনএফের কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদের আবু হানিফ মনোনয়ন প্রত্যাহার করায় আগা খানের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

এ আসনে আগামী ২৮ জুলাই ভোট হওয়ার কথা ছিল। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল ১৫ জুন। মনোনয়ন বাছাই হয়েছে ১৭ জুন। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ২৩ জুন। আওয়ামী লীগের আসলামুল হক এমপির মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল।

অবিভক্ত ঢাকার প্রথম মেয়র মো. হানিফের সময়ে ১৯৯৪ সালে গাবতলী-মিরপুর এলাকার কমিশনার ছিলেন আগা খান মিন্টু। বৃহত্তর মিরপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতিও ছিলেন তিনি। আগা খান বর্তমানে শাহআলী থানা আওয়ামী লীগের সভাপতি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা