জাতীয়

ফকিরাপুলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ফকিরাপুল ব্যাচেলার বাসা থেকে মো. সবুজ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জুন) দিবাগত রাত সাড়ে তিনটায় এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন নিহতের খালাতো ভাই মুরাদ।

মুরাদ বলেন, সে ওয়ার্ল্ড ব্যাংকের একটি প্রজেক্ট এর বীমা শাখায় কর্মরত ছিলেন। তার বাবা দুবাই প্রবাসী।

তিনি আরও বলেন, ফকিরাপুলে একটি ম্যাচে থাকতো সবুজ। ঐ বাড়ী ছাদের পানির পাইপের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়, খবর পেয়ে পুলিশ সেখান থেকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে। সকাল ৯টা ২০মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রুমমেটদের বরাত দিয়ে মুরাদ জানায়, রাত তিনটার দিকে বাথরুম করতে উঠেছিল। পরের সহপাঠীরা অনেক সময় তাকে আর না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে পরে ছাদে গিয়ে দেখে ঝুলন্ত অবস্থায়। পরে পুলিশকে খবর দেয়।

মুরাদ আরও জানায়, তিন মাস পূর্বে নূপুর এর সঙ্গে পারিবারিক ভাবে বিবাহ হয়েছে। তার স্ত্রী একটু অসুস্থ গ্রাম থেকে গতকাল টঙ্গী খালার বাসায় এসেছে আজকে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা। আসলে কেন এমন ঘটনাটি ঘটিয়েছে এর কোনো কারণ তাদের জানা নেই। তবে তার কোনো শত্রু ছিল না বলেও তিনি জানান।

মতিঝিল থানার উপ-পরিদর্শক এসআই আতাউর রহমান ভূঁইয়া সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

নিহত সবুজ লক্ষিপুর জেলার রামগঞ্জ উপজেলার সাদের খিল গ্রামের দুবাই প্রবাসী মো. মনুহারের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা