জাতীয়

ভারতকে কখনোই প্রতিদ্বন্দ্বী মনে করে না চীন

সান নিউজ ডেস্ক: ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং জানিয়েছেন, চীন কখনোই ভারতকে কৌশলগত প্রতিদ্বন্দ্বী মনে করে না। নয়াদিল্লি ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক আগামীতে আরও ভালো হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত।

বৃহস্পতিবার (২৪ জুন) কসমস ফাউন্ডেশন আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে ভারত ও চীনের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

লি জিমিং বলেন, ভারতকে চীন কখনোই কৌশলগত প্রতিদ্বন্দ্বী মনে করে না। বরং চীন ও ভারত ভালো বন্ধু। বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে আমি বলতে চাই, ভারতের সঙ্গে আগামীতে চীনের সম্পর্ক আরও ভালো হবে।

বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে বেইজিং সমর্থন করে জানিয়ে রাষ্ট্রদূত লি জিমিং বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়- বাংলাদেশের এই পররাষ্ট্রনীতিকে সমর্থন করে চীন। বাংলাদেশের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আগামীতে চীন বিরোধী কোনো জোটে যোগ দিবে না বাংলাদেশ।

এ সময় রাষ্ট্রদূত রাষ্ট্রদূত করোনা মোকাবিলায় বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়া টিকার বিষয়টি তুলে ধরার পাশাপাশি এ সংকটের শুরুর দিকে বাংলাদেশের পাঠানো দেশটির জন্য জরুরি ওষুধ সামগ্রীর কথাও তুলে ধরেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ট্রাম্পকে আইআরজিসির কড়া জবাব

পারমাণবিক অস্ত্র ও ইরানের জব্দ করা অর্থ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা