জাতীয়

রিমান্ডে পরীমনির অভিযোগ অস্বীকার করেছেন আসামিরা

নিজস্ব প্রতিবেদক: অভিনেত্রী পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করার কথা অস্বীকার করেছেন রিমান্ডে থাকা ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী ওরফে অমি।

বৃহস্পতিবার (২৪ জুন) তাদের রিমান্ডের প্রথম দিন ছিল। মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে সাভার থানার পুলিশের কাছে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন তারা।

ঢাকা বোট ক্লাবে ৮ জুন রাতে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করা হয়েছে অভিযোগ তোলেন পরীমনি। ১৩ জুন নাসির ও অমি ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন তিনি। গতকাল বুধবার সাভার থানার পুলিশ ওই মামলায় তাঁদের পাঁচ দিন করে রিমান্ডে নেয়।

মামলার তদন্ত তদারক কর্মকর্তা ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফী আজ রাতে বলেন, পরীমনির করা মামলার খুঁটিনাটি বিষয়ে আজ (বৃহস্পতিবার) আসামি নাসির উদ্দিন ও অমিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। পুলিশের কাজ হলো, সেদিন কী ঘটেছিল, তা তদন্ত করে বের করা। সেভাবেই তদন্ত চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা