জাতীয়

বাংলাদেশ আগস্টেও পাবে না ভারতের টিকা

বাংলাদেশে আগস্টের প্রথম সপ্তাহেও করোনাভাইরাসের টিকা পাঠাতে পারবে না ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) দিল্লিতে মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী সাংবাদিকদের জানান, এখনও দেশের ভেতরে টিকাকরণ কর্মসূচিতে জোর দিচ্ছে ভারত। এ মহূর্তে তারা বিদেশে রপ্তানির কথা ভাবছে না।

অরিন্দম বাগচীর কাছে সাংবাদিকরা জানতে চান, ‘বেশ কিছু সংবাদমাধ্যমে খবর হয়েছে, বাংলাদেশ আগস্টের প্রথম সপ্তাহে ভারতের তৈরি করোনার টিকা পেতে যাচ্ছে, এই খবর কতটুটু সত্য। আর সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমেকো ফার্মার মধ্যে চুক্তি অনুসারে বাংলাদেশ আবার কবে টিকা পেতে পারে।’ জবাবে তিনি বাংলাদেশের জন্য কোনও আশার কথা শোনাতে পারেননি।

এই মুখপাত্র বলেন, ভারতের টিকা রপ্তানি নীতি পুরোটাই স্পষ্ট এবং ধারাবাহিক। বিদেশে আমরা টিকা পাঠাতে পারব কি না, তা দুটি বিষয়ের ওপর নির্ভর করবে। এক, কত পরিমাণ টিকা পাওয়া যাচ্ছে আর দুই, দেশের ভেতরে টিকাকরণ কর্মসূচির জন্য কত টিকা লাগছে।

সেসঙ্গেই তিনি যোগ করেন, এই মুহূর্তে ভারতে ২১ জুন থেকে নতুন উদ্যমে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। সেখানে যত বেশি সম্ভব ‘মেইড ইন ইন্ডিয়া’ বা ভারতে তৈরি ভ্যাক্সিনের জোগান নিশ্চিত করাটাই ভারতের অগ্রাধিকার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা