জাতীয়

সিলেট-৩ উপনির্বাচনে লড়বেন ৪ প্রার্থী

সিলেট প্রতিনিধি: সিলেট-৩ আসনের উপনির্বাচনে শেষদিন পর্যন্ত কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় চার প্রার্থী চূড়ান্ত হয়েছেন।

শুক্রবার (২৫ জুন) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে। সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিলেট-৩ আসনে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ইসরাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা হয় ২ জুন। আগামী ২৮ জুলাই এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

উপনির্বাচনে প্রার্থী হয়েছেন- আওয়ামী লীগ মনোনীত হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টি প্রার্থী আতিকুর রহমান আতিক, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মুহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী।

এছাড়া আরও দুই স্বতন্ত্র প্রার্থী ফাহমিদা রহমান লুমা ও শেখ জাহেদুর রহমান মাসুমের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারা নির্বাচন কমিশনে আপীল করলেও শেষ পর্যন্ত তা টিকেনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা