জাতীয়

জলাবদ্ধতায় যুক্ত হয়েছে বিকল গাড়ি

জাহিদ রাকিব: বৃষ্টির কারণে রাজধানীতে জলাবদ্ধতার সাথে যুক্ত হয়েছে বিকল গাড়ি। সড়কের বিভিন্নস্থানে বিকল হয়ে পড়া গাড়ীগুলো যত্রতত্র ফেলে রাখায় যানজট তৈরি হচ্ছে। এতে জলাবদ্ধতা ও যানজট মিলে নগরবাসীর জীবন দুর্বিসহ হয়ে উঠছে।

আজ মধ্যরাত থেকেই রাজধানীতে কখনো গুড়ি গুড়ি, কখনো বা মূষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জমেছে পানি। কোথাও কোথাও পানির ওপরে ভাসছে গাড়ি। এতে কর্মব্যস্ত নগরবাসী চলাচলে অন্তহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। তা ছাড়া পানি অপসারণের ড্রেনগুলো সচল না থাকায় জলাবদ্ধতা আরও তীব্র হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সেবা সংস্থার অপরিকল্পিত খোঁড়াখুড়িও বাড়িয়ে দিয়েছে দুর্ভোগ।

মঙ্গলবার (২২ জুন) রাজধানীর বেশ কিছু এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। বিশেষ করে রাজধানীর মালিবাগ, রাজারবাগ ও জাতীয় প্রেসক্লাব এলাকায়। এতে বেশি দুর্ভোগে পড়েছেন পথচারী ও ফুটপাতের ব্যবসায়ীরা। মালিবাগ ওভার ব্রিজে দেখা যায় একটি গাড়ী ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।


রাজারবাগ পুলিশ লাইনের সামনে বেশ কিছু বিকল গাড়ী রেখে দেয়া হয়েছে। তা ছাড়া রাস্তায় দোকানের সামনে অযথা গাড়ী দাড় করিয়ে রাখায় যানজট তৈরি হচ্ছে।

রাজারবাগ এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, সকালে অফিস করার জন্য বের হয়ে দেখি বৃষ্টির পানিতে সড়ক তলিয়ে গেছে। রিকশা, সিএনজি ও প্রাইভেট কার চলাচল করতে পারছে না। এই এলাকায় ফুটপাত ধরেও চলাচল কঠিন হয়ে পড়েছে।

মালিবাগ এলাকায় কথা হয় পথচারী রাজিব দাসের সাথে। তিনি বলেন, বৃষ্টি প্রকৃতির আশীর্বাদ হলেও আমাদের জন্য দুঃখই বয়ে আনে। সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি জমে যায়। আর একটু ভারি বৃষ্টি হলেই কোমরপানি। পানির সাথে যুক্ত হয়েছে বিকল গাড়ী। এখানে সেখানে এগুলো রেখে দেয়ায় চলাচলে সমস্যা তৈরি হয়।

এদিকে বৃষ্টিতে দোকান খুলতে পারছেন না অনেক ব্যবসায়ী। বায়তুল মোকারমের সামনে টুপি বিক্রেতা আলতাফ মিয়া বলেন, দীর্ঘ দিন লকডাউন থাকায় দোকান খুলতে পারি নাই। আর এখন বৃষ্টির কারণে দোকান খুলতে পারছি না। বৃষ্টি বন্ধের মাঝে যতটুকু খুলছি তাও কোন ক্রেতা নাই। সারাদিনে দোকান ভাড়া ও খরচের টাকা উঠাতে পারি না। কিভাবে পরিবার চালাবো, নিজে চলবো?

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীতে আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি হবে। আকাশ থাকবে মেঘলা। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারেও বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সাননিউজ/জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা