জাতীয়

ইতালিতে বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

সান নিউজ ডেস্ক : বাংলাদেশি নাগরিকদের ইতালি প্রবেশের নিষেধাজ্ঞা আরেক দফা বৃদ্ধি করা হয়েছে। আগামী ৩০ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানা গেছে। এর আগের ঘোষণা অনুযায়ী আগামীকাল সোমবার (২১ জুন) পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনা প্রকোপ বেড়ে যাওয়ার কারণে ইতালি প্রবেশে গত এপ্রিল থেকে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর থেকে দফায় দফায় তা বাড়ানো হয়। ইতালি প্রবেশে পূর্বের নিষেধাজ্ঞা দেয়া ছিল ২১ জুন পর্যন্ত। নিষেধাজ্ঞা শেষ হওয়ার দুইদিন আগে শনিবার (১৯ জুন) ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও এক দফা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ৩০ জুলাই পর্যন্ত করেছে।

এর আগে গত বছরের জুলাই মাসে দেশে আসা বাংলাদেশি প্রবাসীরা ইতালি গেলে তাদের স্বাস্থ্য পরীক্ষায় অনেকের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়। এরপর ইতালি কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট পরিচালানার ওপর নিষেধাজ্ঞা দেয়। কয়েক দফা বাড়িয়ে তা ওই বছরের অক্টোবর মাসে শিথিল করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা