জাতীয়

ঢাকা-গাজীপুর রুটে ৩ জোড়া বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক : সড়কপথে মানুষের দুর্ভোগ কমাতে ঢাকা-গাজীপুর পথে তিন জোড়া বিশেষ ট্রেন চালু করা হয়েছে। রোববার (২০ জুন) থেকে ট্রেনগুলো নির্দিষ্ট রুটে চলাচল শুরু করেছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। তুরাগ এক্সপ্রেস ট্রেন এবং টাঙ্গাইল ও কালিয়াকৈর কমিউটারের তিন জোড়া ট্রেন প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত চলাচল করবে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভোর পাঁচটায় ছেড়ে যাবে তুরাগ এক্সপ্রেস ছয়টায় পৌঁছাবে জয়দেবপুর। একই ট্রেন জয়দেবপুর থেকে ছেড়ে গিয়ে নারায়ণগঞ্জ পৌঁছাবে সকাল সাতটায়।

অন্যদিকে, টাঙ্গাইল কমিউটার বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে সকাল ৬ টা ৪০ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে সকাল ৮টা ২০মিনিটে। কমলাপুর এসে পৌঁছাবে সকাল সাড়ে নয়টায়। কালিয়াকৈর ট্রেন কমলাপুর থেকে ছাড়বে দুপুর পৌনে দুইটায়। সেটা জয়দেবপুর পৌঁছানোর পর সেখান থেকে বিকেল সাড়ে পাঁচটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা