প্রতীকী ছবি
জাতীয়

কারাগারে শুরু হয়েছে টিভি কেনা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সব কারাগারে বন্দীরা এখন থেকে টেলিভিশন দেখার সুযোগ পাবেন। বন্দীদের একঘেয়েমি কমাতে নেওয়া হয়েছে এ উদ্যোগ। দেশের সব কারাগারকে টেলিভিশন কেনার অনুমতি দিয়েছে কারা অধিদপ্তর।

অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন স্বাক্ষরিত পরিপত্র থেকে এ তথ্য জানা গেছে।

পরিপত্রে বলা হয়েছে, স্থানীয় ব্যবস্থাপনায় ক্যানটিন ফান্ড থেকে টেলিভিশন কেনার জন্য দেশের সব কারাগারকে অনুমতি দেওয়া হচ্ছে। কারাবন্দীদের একঘেয়েমি নিরসনে বিনোদন নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

কারাগার সূত্র বলছে, কারা অধিদপ্তর অনুমতি দেওয়ার পর দেশের সব কারাগারে টেলিভিশন কেনার প্রক্রিয়া শুরু করেছে। টেলিভিশন কেনার পর সব কারাগারে ওয়ার্ডে ওয়ার্ডে তা রাখা হবে। অবশ্য বন্দীরা বিনোদনের জন্য কারাগারের ভেতর খেলাধুলার সুযোগ পান।

গত বছরের ১৪ অক্টোবর টেলিভিশন কেনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে কারা মহাপরিদর্শক বরাবর আবেদন করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার শফিকুল ইসলাম খান বলেন, কারাবন্দীদের একঘেয়েমি জীবন নিরসনে টেলিভিশন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আটক বন্দীরা টেলিভিশনের নানা অনুষ্ঠান দেখার ফলে তাঁদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে উঠতে সহযোগিতা করবে। ইতিমধ্যে টেলিভিশন কেনার প্রক্রিয়া শুরু হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

খালেদা জিয়ার জন্মদিনে ভালুকায় বিএনপির দোয়া ও আলোচনা সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়...

ডেইরি ফার্মে আবেদ আলীর অপরাধ সাম্রাজ্য

সাভারের আশুলিয়ায় কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের (ডেইরি ফার্ম) ভেতরে বহির...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা