জাতীয়

সংসদ অধিবেশন মুলতবি

সান নিউজ ডেস্ক: জাতীয় সংসদের ২০২১-২০২২ অর্থবছরের বাজেট অধিবেশন ২৮ জুন পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার (১৭ জুন) অধিবেশন শেষে এ মুলতবি করেন।

করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে গত ২ জুন বাজেট অধিবেশন শুরু হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৩ জুন ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন।

দুই দিন বিরতির পর বাজেট প্রস্তাবনার ওপর আলোচনা ৬ জুন থেকে শুরু হয়। ৭ জুন সম্পূরক বাজেট পাসের পর অধিবেশনের ১৪ জুন পর্যন্ত মুলতবি করা হয়। ১ জুলাই সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের ভাষণের মধ্য দিয়ে করোনাকালের দ্বিতীয় বাজেট অধিবেশন শেষ হবে।

এদিকে টানা ৬ দিন বিরতি দিয়ে ১৪ জুন থেকে বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়। ১৫, ১৬, ১৭ জুন পর্যন্ত চলে। অধিবেশন শুরু হলে আগামী ২৮ জুনও সাধারণ আলোচনা হবে। ২৯ জুন অর্থবিল এবং ৩০ জুন বুধবার মূল বাজেট ও নির্দিষ্টকরণ বিল পাস হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা

তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম।...

দূষিত শহরের তালিকায় শীর্ষে কাম্পালা, ২৯তম ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। রোব...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা