জাতীয়

কালো টাকা সাদা করার সুযোগ থাকছে এবারও

নিজস্ব প্রতিবেদক : আগামী অর্থবছরের (২০২১-২২) বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ রাখছে সরকার। তবে আগামী বছর কোন কোন খাতে কালো টাকা সাদার করার সুযোগ থাকছে তা জানা যাবে জুনে সংসদে উত্থাপিত ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। এমনটা জানালেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

দেশের অর্থনীতিতে যত দিন অপ্রদর্শিত আয় থাকবে, ততদিন পর্যন্ত কালো টাকা সাদা করার এই সুযোগ বিদ্যমান থাকবে বলেও জানান মন্ত্রী।

বুধবার (১৯ মে) ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, ‌‘আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও সরকার কালো টাকা সাদা করার সুযোগ দেবে। কালো টাকা সাদা করার বিদ্যমান সুযোগটি, যতদিন দেশের অর্থনীতিতে অপ্রদর্শিত অর্থ থাকবে, ততদিন দেওয়া হবে।’

এর আগে গত ২৪ মার্চ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘বাজেটে যে জায়গাগুলো যেভাবে আছে সেভাবে থাকবে কিনা, তা এই মুহূর্তে বলা যাবে না। জুনে সংসদে বাজেট দেওয়ার সময় জানা যাবে।’

পুঁজিবাজার, ব্যাংক আমানতে, নগদ টাকা, ফ্লাট কেনাসহ সব ক্ষেত্রে বিনা প্রশ্নে ১০ শতাংশ কর দিয়ে সবশেষ বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধানমন্ডিতে প্রথম জানাজা আজ, মায়ের পাশেই শায়িত হবেন তোফায়েল

বাংলাদেশের প্রবীণ রাজনীতিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের প্রথম...

হজের পবিত্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

পবিত্র হজ পালন সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্...

টঙ্গীবাড়িতে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক দুই

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার চাঠাতি পাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বা...

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

অভিযানে আটক আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৬৮ নেতা-কর্মী

চট্টগ্রাম নগরীতে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে পরিচালিত বিশেষ অভিযানে আওয়াম...

সাকিব-লিটনের কাতারে জ্যোতি

বাংলাদেশ নারী ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দিলেন অধিনায়ক নিগার সুল...

এলপি গ্যাস ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর, কমলো ১২ কেজি সিলিন্ডারের দাম

এলপি গ্যাস ব্যবহারকারীদের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। বাংলাদেশ এনার্জি রে...

জাতিসংঘ সাধারণ পরিষদে খলিলুর রহমান সভাপতি নির্বাচিত

আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। জাতিসংঘ সাধার...

ঈদ শেষে দৌলতদিয়া-পাটুরিয়ায় যাত্রীর ঢল, ঝুঁকিপূর্ণ লঞ্চযাত্রা

রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট দক্ষিণ বঙ্গের ২১ জেলার একমাত্র নৌরুট।এই নৌরুট দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা