জাতীয়

দুই দিনে ফিরেছেন ৫১১৮ প্রবাসী

নিজস্ব প্রতিবেদক : ঈদের আগের দিন বৃহস্পতিবার ও ঈদের দিন শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মোট ৫ হাজার ১১৮ জন প্রবাসী দেশে ফিরেছেন। এই দুই দিনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৪৩টি ফ্লাইট দেশে অবতরণ করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার (নাম প্রকাশে অনিচ্ছুক) বিষয়টি নিশ্চিত করেছেন।

অধিদফতর জানায়, ঈদের দিন ১৪ মে বিমানবন্দরে মোট ২১টি ফ্লাইটে দেশে ফিরেছেন ২ হাজার ৭৫৭ জন। তাদের মধ্যে ২ হাজার ৩৬১ জনকে হোম কোয়ারেন্টাইন এবং ৩৯৬ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এছাড়াও বৃহস্পতিবার ২২টি ফ্লাইটে দেশে আসেন ২ হাজার ৯২৬ জন। তাদের মধ্যে ৩৪১ জনকে প্রাতিষ্ঠানিক ও ২ হাজার ৫৮৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

অধিদফতর জানায়, বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সার্কুলারে যাত্রীদের কোয়ারেন্টাইনের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট কয়েকটি দেশ থেকে এলে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

বেবিচকের সার্কুলার অনুযায়ী অস্ট্রিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলজিয়াম, চিলি, ক্রোয়েশিয়া, অ্যাস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইরাক, কুয়েত, ইতালি, লাটভিয়া, লিথুনিয়া, নেদারল্যান্ড, প্যারাগুয়ে, পেরু, কাতার, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক, উরুগুয়ে, নেপাল, আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস, জর্জিয়া, ভারত, ইরান, মঙ্গোলিয়া, ওমান, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া থেকে ফিরলে হোটেলে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এছাড়াও বাহরাইন, কুয়েত, কাতার থেকে ফিরলে ৩ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও ৩ দিন পর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে পরবর্তী ১১ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এছাড়াও উপরে উল্লেখিত দেশগুলো ছাড়া অন্য দেশ থেকে বাংলাদেশে ফিরলে যাত্রীকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার জামাতের

জাতীয় সংসদে বাজেটের দাবির ওপর ছাঁটাই প্রস্তাবে আলোচনার প্রত্যাহার করেছে বিরোধ...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ডাম্প ট্রাক, ভোগান্তিতে পথচারী 

মাদারীপুরের শিবচরে সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ভাবে বালু ও মাটি ব্যবসায়ীদের অবৈ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা