জাতীয়

কোরিয়ার জার্নালে বাংলাদেশি গবেষকের  দুই আর্টিকেল

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কোরিয়া ডিষ্ট্রিবিউশন সায়েন্স এসোসিয়েশন প্রকাশিত জার্নাল অব এশিয়ান ফাইন্যান্স, ইকোনমিক্স এন্ড বিজনেসে বাংলাদেশের গবেষক মনোয়ারুল ইসলামের দুটি গবেষণা আর্টিকেল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (১১ মে) গবেষক মনোয়ারুল ইসলাম সাননিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানানন, জার্নালটি একাডেমিক গবেষণা স্কপাস ইনডেক্সড ও ইমার্জিং সোর্স সাইটেশন ইনডেক্স-ইএসসিআই তালিকাভুক্ত একাডেমিক রিসার্চ জার্নাল।

মনোয়ারুল ইসলাম বাংলাদেশ ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও ভারতের পারুল ইউনিভার্সিটি গুজরাটের পিএইচডি রিসার্চ ফেলো।

প্রকাশিত ওই আর্টিকেলে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের মার্কেট ওরিয়েন্টেশন ও জেন্ডার নিয়ে গবেষণা করা হয়েছে। ২৩৩ জন উদ্যোক্তার দেয়া তথ্যের ভিত্তিতে এই গবেষণ পরিচালিত হয়।
“দ্য ইফেক্ট অব এন্টারপ্রেনিউরাল ওরিয়েন্টেশন, মার্কেট ওরিয়েন্টেশন এন্ড জেন্ডার অন বিজনেস পারফর্মেন্স: এন এম্পিরিক্যাল স্টাডি অব এসএমই’স বাংলাদেশ” শীর্ষক গবেষণা ও আর্টিকেলটির টিমে প্রধান গবেষক ছিলেন ডক্টর মো: আতিকুর রহমান। তিনি বর্তমানে চিউচিয়াং বিশ্ববিদ্যালয়ের ইকোনোমিক্স ও ম্যানেজমেন্ট বিভাগের একজন সহযোগী অধ্যাপক।

গবেষক হিসেবে ছিলেন চীনের চিউচিয়াং বিশ্ববিদ্যালয়ের টিচিং এসিট্যান্ট ও ইন্টারন্যাশনাল অফিসের প্রজেক্ট ম্যানেজার চি মাইট, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলারস এর বিবিএ কো-অরিএডনেটর আতিক ওয়াকিফ, সাংবাদিক কানিজ ফাতেমা লুনা।

চলতি বছরেই বাংলাদেশ ইকোনমিক এসোসিয়েশনের সহযোগি সদস্য মনোয়ারুল ইসলামের আরেকটি গবেষণাপত্র প্রকাশ হয় যেটির শিরোনাম ছিলো ‘হোয়াট ফ্যাক্টরস ডু মোটিভেট এমপ্লয়িস অ্যাট দ্য ওয়ার্কপ্লেস, এডিডেন্স ফ্রম সার্ভিস অর্গানাইজেশেনস।’

মনোয়ারুল ইসলামের এই একাডেমিক গবেষণার জন্য ঢাকা ইউনিভার্সিটি ফাইন্যান্সিয়াল লিডারশিপ ক্লাবের প্রেসিডেন্ট (ডিইউএফএলসি) শিবলী নুমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও এই গবেষককে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানিয়েছে ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট কেন্দ্রীয় কমিটি।

প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের স্কপাস আন্তর্জাতিক ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে গবেষণার কাজ প্রকাশনার ইনডেক্স ও র‌্যাংকিং প্রকাশ করে। একটি জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর বলতে বোঝায় ওই জার্নালে গত এক বা দুই বছরে যে আর্টিকেলগুলো প্রকাশিত হয়েছে সেগুলো গড়ে একবার রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। আর এ হিসাবে একটি জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর যত বেশি সেই জার্নালের গুণগত মান তত বেশি।

অন্যদিকে আন্তর্জাতিক জার্নাল হচ্ছে সেই জার্নাল, যেখানে বিশ্বের যেকোনো দেশের মানসম্মত গবেষণার বিষয়বস্তু প্রকাশ করা হয়, প্রকাশিত আর্টিকেলের মোট সংখ্যার কমপক্ষে এক-তৃতীয়াংশ দেশের বাইরের হতে হয় এবং সম্পাদনা পরিষদে কমপক্ষে এক-চতুর্থাংশ সদস্য বাইরের দেশের থাকতে হয়।

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ ক...

সুন্দরগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতায় আমন ধানের বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি

টানা ভারি বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে...

গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের কর্মযজ্ঞ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খন...

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইন...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা