জাতীয়

১ টাকায় মিলছে শাড়ি-পাঞ্জাবি, সাথে সেমাই-চিনি!

নিজস্ব প্রতিনিধি:স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনে উদ্যোগে ‘এক টাকায় ঈদ আনন্দে’ এক টাকায় পাওয়া যাচ্ছে শাড়ি, জামা, পাঞ্জাবি, লুঙ্গি, প্যান্ট, চিনি, ছোলা, সেমাই, নুডুলস।

নিরন্ন অসহায় মানুষ নিজের জন্য চট্টগ্রাম নগর পুলিশের সঙ্গে যৌথভাবে সংগঠনটি এ কার্যক্রম চালু করেছে। সোমবার (১০ মে) চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার রাজবাড়ি কনভেনশন সেন্টারে তিনদিনের এ কার্যক্রম শুরু হয়েছে।

এদিন দুপুরে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর ‘এক টাকায় ঈদ আনন্দ’ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর বিক্রেতা হিসেবে তিনি শিশু ও বয়স্কদের মাঝে তাদের পছন্দের পণ্যটি তুলে দেন।

দরিদ্র লোকজন নামমাত্র মূল্যে তাদের পছন্দের পণ্যটি এখান থেকে কিনে মহাখুশী। বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের কাজের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা করার কথাও জানান সিএমপি কমিশনার।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) মো. শামসুল আলম, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক।

রাজবাড়ি কনভেনশন সেন্টারে দেখা যায়, বিভিন্ন বয়সী লোকজন জড়ো হয়েছেন এক টাকায় তাদের পছন্দসহ পণ্যটি কিনতে। শিশুরা যেমন বেছে নিচ্ছে পছন্দসই কাপড়, তেমনি বয়স্ক নারী, পুরুষও শাড়ি, লুঙ্গির পাশাপাশি সংগ্রহ করছেন মিষ্টান্নের এই ঈদের জন্য সেমাই, চিনি, ছোলাসহ গৃহস্থলী পণ্য। বাজারের হাজার টাকার পণ্য তারা এক টাকায় কিনতে পেরে উচ্ছ্বসিত।

কেনাকাটা শেষে মো. মিন্টু নামে এক ব্যক্তি জানান, লুঙ্গি, সেমাই, বিস্কুট, খেজুর কিনেছেন তিনি। যেগুলো বাজার থেকে কিনতে গেলে তাকে গুণতে হতো পাঁচ থেকে ছয়’শ টাকা। ‘কিন্তু আমি তা কিনেছি এক টাকায়।’

পছন্দের ফ্রগ কিনতে পেরে উচ্ছাস দেখিয়েছে সাত বছরের শিশু সুমাইয়াও। মমতাজ বেগম নামে এক নারী তার প্রতিক্রিয়ায় জানান, গরীব মানুষ ঈদে যখন কাপড় তো দূরে থাক, সেমাই চিনি কেনার টাকা জোটাতে হিমশিম খায়, সেখানে নামমাত্র দামে শাড়ি, সেমাই কিনে বেশ আনন্দিত তিনি।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রধান স্বেচ্ছাসেবক কিশোর কুমার দাশ জানান, মঙ্গলবার (১১ মে) থেকে নারায়নগঞ্জ, রাজশাহী, রংপুরেও বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই কার্যক্রম শুরু হবে।

সাননিউজ/এএমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ ক...

সুন্দরগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতায় আমন ধানের বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি

টানা ভারি বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে...

গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের কর্মযজ্ঞ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খন...

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইন...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা