জাতীয়

করোনায় ৯ লাখ মাস্ক বিতরণ করেছে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৭২ জন কাউন্সিলরের মাধ্যমে ৯ লাখ মাস্ক, ৮০ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার, দেড় লাখ সাবান, তিন স্তর বিশিষ্ট ৫০ হাজার কাপড়ের মাস্ক এবং ২ হাজার বোতল হ্যান্ডওয়াশ বিতরণ করেছে।

সোমবার (১০ মে) ডিএনসিসির পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ এবং তরল জীবাণুনাশক ছিটানো কার্যক্রমের খোঁজখবর দিয়ে সাংবাদিকদের এসব কথা জানান মেয়র আতিকুল ইসলাম।

মেয়র বলেন, আমাদের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ এবং তরল জীবাণুনাশক ছিটানো কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও ১৮ জন সংরক্ষিত আসনের কাউন্সিলরের মাধ্যমে সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, তিন স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক এবং লিকুইড হ্যান্ডওয়াশ বিতরণ করেছে।

ডিএনসিসির বিভিন্ন এলাকার প্রধান প্রধান সড়ক, ফুটপাত, ফুটওভার ব্রিজ, গুরুত্বপূর্ণ হাসপাতাল ও উন্মুক্ত স্থানে ইতোমধ্যে মোট ৫১ লাখ লিটার ব্লিচিং পাউডার মিশ্রিত তরল জীবাণুনাশক ছিটানো হয়েছে বলেও জানান মেয়র আতিক।

করোনা পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান তিনি।

সাননিউজ/এএমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা