জাতীয়

ইসরায়েলের হামলায় বাংলাদেশের নিন্দা

নিজস্ব প্রতিবেদক : আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী কায়দায় হামলা, শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি পরিবারগুলোকে উচ্ছেদ করে ইসরায়েলি বসতি স্থাপনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

সোমবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মনে করে ইসরায়েলি বাহিনীর এসব ঘটনা মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির চরম লঙ্ঘন। এটি বিশ্বব্যাপী নিপীড়িত মানুষের অনুভূতিতেও আঘাত করেছে।

এ ধরনের সন্ত্রাসী হামলা ঠেকানো, দখলকৃত এলাকায় ব্যক্তিগত সম্পত্তি জোরপূর্বক জব্দ করা এবং যুদ্ধাপরাধ হতে পারে - এমন কর্মকাণ্ড থেকে ইসরায়েলকে বিরত রাখার কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশ আহ্বান জানিয়েছে।

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের আগের সীমান্ত অনুযায়ী দুই রাষ্ট্র সমাধানের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন গঠনের প্রতি বাংলাদেশ তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

বাংলাদেশ ফিলিস্তিনের নাগরিকদের একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগঠনের অলঙ্ঘনীয় অধিকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে আলোচনার মাধ্যমে ওই অঞ্চলে শানি্ত প্রতিষ্ঠার আহ্বান জানায়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা