জাতীয়

ভারতে ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : ক‌রোনাভাইরা‌স প‌রি‌স্থি‌তি মোকা‌বিলায় ভার‌তে ওষুধ ও চি‌কিৎসা সামগ্রী পাঠা‌চ্ছে বাংলা‌দেশ। বৃহস্প‌তিবার (২৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

এ‌তে বলা হয়, ভারত‌কে ক‌রোনাভাইরাস মোকা‌বিলায় জরুরি ওষুধ এবং চি‌কিৎসা সামগ্রী দি‌তে চায় বাংলা‌দেশ। প্রথম দফায় ১০ হাজার ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিটস এবং কয়েক হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন-সি পাঠানো হবে।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, ক‌রোনায় প্রাণ হারা‌নো ভারতীয়‌দের জন্য গভীর দুঃখ ও সম‌বেদনা জানা‌চ্ছে বাংলাদেশ। নিকট প্রতি‌বে‌শী হি‌সে‌বে বাংলা‌দেশ ভার‌তের এই ক‌ঠিন সম‌য়ে পা‌শে থে‌কে সহ‌যো‌গিতা কর‌তে চায়। ভার‌তের এই ক‌ঠিন সম‌য়ে বাংলা‌দেশ ভারতীয়‌দের জন্য প্রার্থনা কর‌ছে।

ভারত চাই‌লে বাংলা‌দেশ আরও সহ‌যো‌গিতার হাত বা‌ড়ি‌য়ে দেবে ব‌লে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের বিজ্ঞ‌প্তি‌তে উ‌ল্লেখ করা হয়।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৬৪৫ জন। মহামারি শুরুর পর থেকে দৈনিক মৃত্যুর সংখ্যায় এটি দেশটিতে রেকর্ড। এ সময়ে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ জন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

অভিযান চালিয়ে সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা