জাতীয়

২৬৯ শিশুসহ সাড়ে ২১ হাজার জামিন

নিজস্ব প্রতিবদেক: চলমান লকডাউনের মধ্যে ভার্চুয়াল আদালতে গত ১২ কার্যদিবসে সারাদেশের নিম্ন আদালতে ২১ হাজার ৪৬১ আসামি জামিন পেয়েছেন। এর মধ্যে ২৬৯ শিশুও রয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।

সুপ্রিম কোর্টের এই মুখপাত্র জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে। এ পর্যন্ত মোট ১২ কার্যদিবসে সারাদেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৩৮ হাজার ৯৬৬টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে ২১ হাজার ৪৬১ জন আসামি জামিন পেয়েছেন।

কর্মকর্তা বলেন, এর মধ্যে বুধবার (২৮ এপ্রিল) সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ২ হাজার ৭৩৬টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১ হাজার ৪২২ জন কারাবন্দি জামিন পান।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা