জাতীয়

শপিংমলে মাস্ক পরা বাধ্যতামূলক: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক: মার্কেট ও শপিংমলে কেনাকাটা করতে যাওয়া সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম। সেইসঙ্গে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতেও সকলকে আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৮ এপ্রিল) ডিএমপি সদর দফতরে অনুষ্ঠিত আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মার্কেট ও শপিংমলের নিরাপত্তা সম্পর্কিত সভায় নাগরিকদের প্রতি এ আহবান জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মার্কেট মালিক সমিতির নেতারা পুলিশের উপস্থিতিতে মার্কেটে ঘুরে ঘুরে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষকে উদ্বুদ্ধ করবেন। এই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের উপ-পুলিশ কমিশনারদের (ডিসি) ব্যবস্থা নিতে হবে।

ঈদের ছুটিতে স্বর্ণের দোকান ও খালি বাড়িঘরের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি মালিক পক্ষকেও সচেতন থাকার অনুরোধ জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, বড় অঙ্কের টাকা বহনের ক্ষেত্রে প্রয়োজনে ডিএমপির মানি এসকর্ট সেবা নেয়া যাবে। ছিনতাই, মলম ও অজ্ঞান পার্টি প্রতিরোধে বিশেষ টিম গঠন করে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

সভায় আসন্ন ঈদ উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকার ব্যাংক, বিপণিবিতান, শপিংমলের নিরাপত্তা, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ডিএমপি কমিশনার।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা